logo

রাজধানী

আমীরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন

ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে গত ৮ জুলাই মঙ্গলবার রাতে এক সংবর্ধনার আয়োজন করে।

Printed Edition
গত মঙ্গলবার রাতে ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে                              -সংগ্রাম
গত মঙ্গলবার রাতে ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে -সংগ্রাম

ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে গত ৮ জুলাই মঙ্গলবার রাতে এক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এবং বক্তব্য প্রদান করেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংবর্ধনায় অংশগ্রহণ করেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন, সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, আমীরে জামায়াতের পিএস নজরুল ইসলাম, ওমর হাসিব শফিউল্লাহ ও নওশাদ আলী ফরহাদ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই চীন সফর করবে। প্রেসবিজ্ঞপ্তি।