logo

গ্রাম-গঞ্জ-শহর

শ্রীপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরের তিয়া নদীর পানিতে সাঁতার কাটতে নেমে রাব্বী (১১) ও মুত্তাসীন (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলা সংবাদদাতা

Location :

Sripur
গাজীপুরের শ্রীপুরের তিয়া নদীর পানিতে সাঁতার কাটতে নেমে রাব্বী (১১) ও মুত্তাসীন (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
গাজীপুরের শ্রীপুরের তিয়া নদীর পানিতে সাঁতার কাটতে নেমে রাব্বী (১১) ও মুত্তাসীন (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুরের শ্রীপুরের তিয়া নদীর পানিতে সাঁতার কাটতে নেমে রাব্বী (১১) ও মুত্তাসীন (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা-বেলদিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাব্বী বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং মুত্তাসীন একই গ্রামের রুহুল আমিনের ছেলে। তারা দুজনই বাপ্তা-বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতদের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান শেষে রাব্বী ও মুত্তাসীন কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের সুতিয়া নদীতে সাঁতার কাটতে যায়। একপর্যায়ে সাঁতারে অনভিজ্ঞ একজন পানিতে বিপদে পড়ে অপরজনকে আঁকড়ে ধরে। এ সময় দুজনই পানির গভীরে তলিয়ে যায়।

তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করে বিষয়টি স্বজন ও স্থানীয়দের জানায়। খবর পেয়ে তারা দ্রুত নদীর পাড়ে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুই শিশুকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।