logo

গ্রাম-গঞ্জ-শহর

মুন্সীগঞ্জ শিবিরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জেলা সংবাদদাতা

Location :

Munshiganj
ছবি: দৈনিক সংগ্রাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় এই আয়োজন সম্পন্ন হয়।

ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. রিফাতুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে।

মুন্সি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো আয়োজন উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি, মুন্সীগঞ্জ সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি ও জামায়াত নেতা মাহফুজুর রহমান এবং সদ্যবিদায়ী জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম।

ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি এস এম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ঢাকা থেকে আগত নামী সাংস্কৃতিক সংগঠন 'অনুপম শিল্পীগোষ্ঠী' ও 'সাইমুম শিল্পীগোষ্ঠী'র শিল্পীরা দেশাত্মবোধক ও বিপ্লবী গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।