logo

গ্রাম-গঞ্জ-শহর

মাতামুহুরীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

চকরিয়ার কোনাখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

উপজেলা সংবাদদাতা

Location :

Cox's Bazar
ছবি: দৈনিক সংগ্রাম

চকরিয়ার সদ্য বিভক্ত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ এবং মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম। এ সময় মাতামুহুরী উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ওমর আলী, কোনাখালী ইউনিয়ন সভাপতি মাস্টার কমর উদ্দীন ও যুবনেতা মাসুমুল হাকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বন্যাদুর্গত শতাধিক নারী-পুরুষের হাতে ত্রাণ ও খাদ্যসামগ্রী তুলে দেন। একই সঙ্গে তারা বন্যাকবলিত অসহায় মানুষের সহযোগিতায় সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।