logo

গ্রাম-গঞ্জ-শহর

চকরিয়ার ডেমুশিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি ১৫ লাখ টাকা

চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুইটি পরিবারের অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা সংবাদদাতা

Location :

Chakaria
চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুইটি পরিবারের অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে ডেমুশিয়া ইউনিয়নের তেচ্ছাপাড়া এলাকায় বিদ্যুতের শকসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর সরেজমিন পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দীলিপ দে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সহায়তা প্রদান করেন।

এসময় এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আলম, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।