logo

গ্রাম-গঞ্জ-শহর

কক্সবাজারে গণমিছিল সফল করার আহ্বান শহর জামায়াতের

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১ আগস্টের গণমিছিল সফল করতে কর্মী ও সাধারণ মানুষকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রস্তুতি সভা করেছে কক্সবাজার শহর জামায়াতে ইসলামী।

জেলা সংবাদদাতা

Location :

Cox's Bazar
ছবি: দৈনিক সংগ্রাম

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য গণমিছিল সফল করার লক্ষ্যে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক। সভা পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।

এতে শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান ও মাওলানা আবদুর রশিদ বক্তব্য রাখেন। এছাড়া কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, মাওলানা আবু সায়েম মোহাম্মদ ফোরকান, নুরুল আমিনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

সভায় শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় কক্সবাজার পাবলিক হল মাঠে অনুষ্ঠিতব্য গণমিছিল সর্বাত্মকভাবে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, ব্যাপক জনসম্পৃক্ততা এবং ওয়ার্ডভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নির্ধারিত সময়ে দলে দলে গণমিছিলে অংশগ্রহণের আহ্বান জানান।