logo

গ্রাম-গঞ্জ-শহর

টঙ্গী ৫৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী আব্দুর রহমান

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার অন্তর্গত ৫৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী হলেন মোঃ আব্দুর রহমান।

অনলাইন ডেস্ক

Location :

Tongi
অনুষ্ঠানে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বক্তব্য রাখেন ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং এইচএফসি ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট'র সত্ত্বাধিকারী মোঃ আব্দুর রহমান। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার বাদ জুম্মা টঙ্গী আনারকলি রোডের এইচএফসি ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট-এ এলাকাবাসীর উপস্থিতিতে আসন্ন কাউন্সিলর নির্বাচনে তাঁর প্রার্থীতা ঘোষণা উপলক্ষ্যে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কাউন্সিলর পদে আব্দুর রহমানের পক্ষে সমর্থন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরের নায়েবে আমীর এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য খাইরুল হাসান, জামায়াতের টঙ্গী পূর্ব থানার আমীর এবং মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক এবং খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতা ও ভরান জামে মসজিদের খতিব মাওলানা কেরামত আলী, জামায়াতের ৫৭ নং ওয়ার্ডের আমীর এবিএম সাইফুল্লাহ, নায়েবে আমীর অধ্যাপক আ.খ.ম আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে এলাকার গণমান্য ব্যক্তিসহ বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বক্তব্য রাখেন ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং এইচএফসি ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট'র সত্ত্বাধিকারী মোঃ আব্দুর রহমান।