logo

গ্রাম-গঞ্জ-শহর

পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দলের শিরোপা জয়

পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে পাবনা সদর উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে ঈশ্বরদী উপজেলা দল।

জেলা সংবাদদাতা

Location :

Pabna
পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দলের শিরোপা জয়
পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দলের শিরোপা জয় |ছবি: দৈনিক সংগ্রাম

পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চূড়ান্ত খেলা শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।

ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শক।

টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও পাবনা পৌরসভার একটি দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে পাবনা সদর উপজেলা দল ও ঈশ্বরদী উপজেলা দল মুখোমুখি হয়। রোমাঞ্চকর এ ফাইনালে ঈশ্বরদী উপজেলা দল, পাবনা সদর উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে পুনরায় দ্বিতীয়বারের মতো পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা জয় করে।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন।