logo

গ্রাম-গঞ্জ-শহর

সাতকানিয়া বন্যাদুর্গত ১ হাজার পরিবারের মাঝে ফেনী জেলা জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

২০২৪ সালে ফেনীর বন্যায় সহায়তা পাওয়ার প্রতিদান হিসেবে চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার ১ হাজার পরিবারের মাঝে ফেনী জেলা জামায়াতের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

জেলা সংবাদদাতা

Location :

Chattogram
সাতকানিয়ার বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করছেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান ও তাঁর টীম।
সাতকানিয়ার বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করছেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান ও তাঁর টীম। |ছবি: সংগৃহীত

মানুষ মানুষের জন্য। ২০২৪ সালে যখন ফেনীবাসী স্মরনকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল তখন চট্রগ্ৰামসহ সারা দেশের মানুষ ফেনীবাসীর পাশে দাঁড়িয়ে ছিল। এবার চট্রগ্ৰামের বন্যার্তদের পাশে তেমনি সবার আগে সাহায্য নিয়ে তাদের পাশে পৌছে গেছেন ফেনী জেলা জামায়াতের মানবিক আমীর মুফতি আবদুল হান্নান।

চট্রগ্ৰামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার পরিবারের মাঝে ফেনী জেলা জামায়াত ত্রাণসামগ্রী বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা, সোনাকানিয়া ও কালিয়াইশ, নলুয়া, আমিলাইষ, চরতি, সোনাকানিয়া বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের ধৈর্য্য ধারন করার অনুরোধ করেন এবং তাদের হাতে ত্রান সামগ্ৰী তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।

এসময় ফেনী জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি ফারুক আহমদ ভূঁইয়া আজাদ, সেক্রেটারি আবদুল মতিন ভূঁইয়া, ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, সেক্রেটারি আশরাফুল হক সোহেল, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মো: ইয়াছিন, ফেনী শহরের সাহিত্য সম্পাদক ফখরুল ইসলাম পলাশ, অর্থ সম্পাদক হাফেজ আবদুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।