logo

গ্রাম-গঞ্জ-শহর

রংপুর সিটি কর্পোরেশন

টিসিবির উপকারভোগীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ

রংপুর সিটি কর্পোরেশন এলাকার টিসিবির উপকারভোগীদের মধ্যে স্মার্টর্কাড বিতরণ শুরু হয়েছে।

রংপুর অফিস
Printed Edition

রংপুর অফিস : রংপুর সিটি কর্পোরেশন এলাকার টিসিবির উপকারভোগীদের মধ্যে স্মার্টর্কাড বিতরণ শুরু হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজুন্নবী চৌধুরী ডন সিটি কর্পোরেশন কার্যালয়ে বুধবার এর উদ্বোধন করেন। ঐদিন ২ হাজার ৭৮১ জন উপকারভোগীর মধ্যে এই কার্ড বিতরণ করা হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওর্য়াডের মোট ৯৯ হাজার ২৬৮ জন উপকারভোগী রয়েছেন। এদের মধ্যে ৭৯ হাজার ৮৯৮ জনের মধ্যে স্মার্টর্কাড বিতরণ সম্পন্ন হয়েছে। এই স্মার্টর্কাডের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো সুলভ মূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে পারছেন।