logo

গ্রাম-গঞ্জ-শহর

মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শিলই ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও স্বীকৃতি দিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ক্রেস্ট, পবিত্র কুরআন ও ইসলামী সাহিত্য বিতরণ করা হয়েছে।

জেলা সংবাদদাতা

Location :

Munshiganj
ছবি: দৈনিক সংগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, পবিত্র কুরআন ও ইসলামী সাহিত্য বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় শিলই হাজী মনির উদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলই ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মজনু দেওয়ান, ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ সদর উপজেলা সভাপতি মো. আব্দুল করিম, শিলই ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আমান গাজী ও সেক্রেটারি জায়েদুল ইসলাম।

এ ছাড়া জজ মিয়া ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি হাসান মিয়াসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিলই ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক সালাউদ্দিন।

অনুষ্ঠানে শিলই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে পবিত্র কুরআন ও ইসলামী সাহিত্য বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।