logo

অপরাধ

গোমস্তাপুরে ৩৩ বোতল এসকাফসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে ৩৩ বোতল এসকাফসহ রুবেল আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উপজেলা সংবাদদাতা

Location :

Nawabganj
এসকাফসহ গ্রেফতার রুবেল আলী (৩৮)
এসকাফসহ গ্রেফতার রুবেল আলী (৩৮) |ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে ৩৩ বোতল এসকাফসহ মো. রুবেল আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কাঞ্চনতলা-২ গ্রামের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক রুবেল আলী ওই গ্রামের মৃত ফেনেস আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল কাঞ্চনতলা-২ এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেল আলীকে আটক করে তার কাছ থেকে ৩৩ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে রুবেল আলীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির ডিডি চৌধুরী ইমরুল হাসান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।