logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ১১০ জন

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০৭ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০৭ জনে পৌঁছেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুজন এবং ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় দুজন ডেঙ্গুতে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০।