logo

প্রবাস

জাপান সফরে মাওলানা আবুল কালাম আজাদ এমপি

জাপান সফরে আসা খুলনা-৬ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল কালাম আজাদকে নারিতা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রবাসী বাংলাদেশিরা।

অনলাইন ডেস্ক
জাপান সফরে মাওলানা আবুল কালাম আজাদ এমপি
জাপান সফরে মাওলানা আবুল কালাম আজাদ এমপি |ছবি: সংগৃহীত

জাপান সফরে এসেছেন খুলনা-৬ আসনের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

তার এ সফর উপলক্ষে জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও কমিউনিটি-সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে।

মাওলানা আবুল কালাম আজাদ-কে নারিতা বিমানবন্দরে স্বাগত জানান ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ এবং জাপানের বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ।

এ সময় তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন এবং তার জাপান সফরের সফলতা কামনা করেন।