logo

রাজনীতি

আমরা আমাদের মা এবং বোনদের জন্য সম্মান ও মর্যাদার বাংলাদেশ তৈরি করব -ডা. মো. ফখরুদ্দিন মানিক

উপজেলা সংবাদদাতা

Location :

Feni

মহিলাদের জন্য সম্মান ও মর্যাদার বাংলাদেশ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন ফেনী-০৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা মো ফখরুদ্দিন মানিক।

বুধবার (৪ ফেব্রুয়ারী) দাগনভুইয়ার সিলোনিয়া বাজারস্থ আল ফালাহ জামে মসজিদ প্রাংগনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন- "জামায়াত ক্ষমতায় আসলে নারীরা মায়ের কোলের শিশুর মতো নিরাপদে থাকবেন৷ যারা আজকে বিভিন্নভাবে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য নারীদেরকে কেন্দ্র করে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, আগামী ১২ ফেব্রুয়ারী নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এ দেশের নারীরা তার জবাব দিবেন"

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। দিনব্যাপী সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভার মাধ্যমে কর্মসূচী পালন করা হয়।