logo

ব্যাংক-বীমা

ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার উদ্যোগে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার উদ্যোগে আলেম-ওলামাদের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় শরিয়াহভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রসার ও গ্রাহকদের আস্থা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্টাফ রিপোর্টার, গাজীপুর

Location :

Gazipur
ছবি: দৈনিক সংগ্রাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, গাজীপুর সদর শাখার উদ্যোগে মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট আলেম-ওলামাদের অংশগ্রহণে শনিবার (১১ জুলাই) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রসার, সুদমুক্ত আর্থিক কার্যক্রমের গুরুত্ব এবং গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার উদ্যোগে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা২ি

গাজীপুর সদর শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান মামুনুল ইসলামের সভাপতিত্বে এবং শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি মুনির আহমাদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মোঃ ছাদেকুজ্জামান খান।

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা আব্দুল হান্নান বেলালী, মাওলানা উবায়দুল্লাহ আনসারী, মাওলানা আক্তার হোসেন, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা শফিউদ্দিনসহ উপস্থিত আলেম-ওলামারা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি মুনির আহমাদ খান বলেন, নানা ধরনের ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও ইসলামী ব্যাংক একটি শক্তিশালী ভিত্তির ওপর পরিচালিত হচ্ছে। ইসলামী শরিয়াহভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা মানুষের আস্থা অর্জন করেছে। তিনি সর্বস্তরের মানুষকে নিরাপদ ও সুদমুক্ত আমানত হিসেবে ইসলামী ব্যাংকে সঞ্চয় রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি মাওলানা মোঃ ছাদেকুজ্জামান খান বলেন, ইসলামী অর্থব্যবস্থার বিকাশে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে সুদমুক্ত ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় অংশগ্রহণকারী আলেম-ওলামারা ইসলামী ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহকবান্ধব কার্যক্রম সম্প্রসারণ এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে গাজীপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব, আলেম-ওলামা এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি এবং ইসলামী ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।