logo

শেয়ারবাজার

ডিএসইতে ৪ মাসের সর্বনি¤œ লেনদেন

বেশ কয়েকদিনের পতনের বৃত্ত থেকে বেরিয়ে দেশের পুঁজিবাজারে গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সামান্য উত্থান হয়েছে।

স্টাফ রিপোর্টার
Printed Edition

বেশ কয়েকদিনের পতনের বৃত্ত থেকে বেরিয়ে দেশের পুঁজিবাজারে গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সামান্য উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে অধিকাংশ শেয়ার ও ইউনিটের বাজারদর। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বাজারে বিক্রির আদেশের তুলনায় ক্রয় আদেশ কম ছিল। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমে ৪ মাসের মধ্যে সর্বনি¤œ হয়েছে।