logo

বিজ্ঞান

এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন, কৃষি গবেষণা ও উদ্ভাবনে ভূয়সী প্রশংসা

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করে প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ও ফসলের জাতসমূহের ভূয়সী প্রশংসা করেছেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর

Location :

Gazipur
ছবি: দৈনিক সংগ্রাম

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট ঢাকার ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে।

বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এ সফরে কলেজের ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি দলটি বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে পৌঁছালে তাদের আন্তরিকভাবে স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ। পরে মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বারি’র গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি উন্নয়নে অবদান, চলমান গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত এবং বারি’র বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

মতবিনিময় শেষে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার, আধুনিক গবেষণা সুবিধা এবং গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন, আধুনিক কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং কৃষি গবেষণায় বারি’র গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে অবহিত হন। প্রতিনিধি দলের সদস্যরা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও কৃষি প্রযুক্তি উদ্ভাবনের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের কৃষি উন্নয়নে বারি’র ভূমিকার প্রশংসা করেন।