logo

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নারী বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে

মো: রফিকুল ইসলাম
Printed Edition

নারী বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন রামিন শামিম। দলটি খেলতে পারেনি পুরো ৫০ ওভার। ফলে প্রথম ম্যাচে জয়ের জন্য মাত্র ১৩০ রানের সহজ টার্গেট পায় বাংলাদেশ দল। এই সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩১ ওভারে ৩ উইকেটে ১৩১ রান করে ম্যাচ জিতে ৭ উইকেটে। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফারজানা হক মাত্র ২ রান করে মাঠ ছাড়েন। দলীয় ৩৫ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। আউট হওয়ার আগে শারমিন আক্তার করেন ১০ রান। দলীয় ৩৫ রানে প্রথম দুই উইকেট হারালেও ওপেনার রুবাইয়া হায়দার আর অধিনায়ক নিগার সুলতানা মিলে দলকে জয়ের পথে নিয়ে যায়। এই জুটি ভাংগার আগেই বাংলাদেশ পৌছে যায় ৯৭ রানে। অধিনায়ক নিগারের বিদায়ে ভাংগে এই জুটি। তবে আউট হয়োর আগে নিগার করেন ২৩ রান। নিগার আউট হলেও দলকে ঠিকই এগিয়ে নেন রুবাইয়া হায়দার। ৬৪ রানে ফিফটি করেন তিনি। শেষ পর্যন্ত আর কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৩১ রান করে ম্য্চা জিতে ৭ উইকেটে। রুবাইয়া হায়দার ৫৪ রানে আপর সবনম মোস্তারি ২৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ী করে মাঠ ছাড়েন। এরআগে, প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট শিকার করে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মারুফা আক্তার। মাঝের ওভারগুলোতে সেই ধারাবাহিকতা ধরে রাখেন স্পিনাররা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে বেশি দূর এগোতে পারেনি পাকিস্তান। টাইগ্রেসদের দারুণ বোলিংয়ে দেড়শর আগেই অলআউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশের ডানহাতি পেসার মারুফার সুইং আর গতিতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারেই ডাবল স্ট্রাইক করেন মারুফা। পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন। পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এই পেসার। দুই ব্যাটারই ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন। ২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। বড় হতে থাকা এই জুটি ভেঙেছেন নাহিদা আক্তার। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ১৭ রান করেছেন মুনিবা।শামিমকেও ফিরিয়েছেন নাহিদা। এই বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ২৩ রান করেছেন শামিম। দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারানো পাকিস্তানের বিপদে আরো বাড়িয়েছেন সিধরা নাওয়াজ। ২০ বলে ১৫ রান করা এই মিডল অর্ডার ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রাবেয়া। এরপর লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফাতিমা সানা-নাটালিয়া পারভেজরা উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ফাতিমা ৩৩ বলে ২২ রান করেছেন। শেষদিকে ডায়ানা ২২ বলে অপরাজিত ১৬ রান করলেও দেড়শর আগেই অল আউট হয় তারা। বাংলাদেশের হয়ে ৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া মারুফা ও নাহিদা দুইটি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।